প্রয়াত মুক্তিযোদ্ধা পরিবারে সাত্তার ট্রাস্টের অনুদান
নিজস্ব প্রতিনিধি : লক্ষ্মীপুর সদর উপজেলার দত্তপাড়া ইউনিয়নের প্রয়াত মুক্তিযোদ্ধা,আ.লীগ নেতাকর্মী ও নৌবাহিনী অফিসারসহ ৬ জনের পরিবারের পাশে দাঁড়িয়েছেন ঢাকা মোহাম্মদপুর থানা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ এম এ সাত্তার। শনিবার (২৫ আগস্ট) তাদের পরিবারবর্গের সাথে দেখা করে তাদের খোঁজখবর নেন এবং অধ্যক্ষ এম এ সাত্তার ট্রাস্টের পক্ষ থেকে আর্থিক সহযোগিতা প্রদান করেন তিনি। এসময় প্রয়াতদের রূহের মাগফেরাত কামনা করে তাদের কবর যিয়ারত করা হয়।
এদের মধ্যে পুনিয়ানগর গ্রামের বেচুর বাড়ির নৌবাহিনী অফিসার মো. ফজলুল করিম, দত্তপাড়া গ্রামের সওদাগর বাড়ির বীর মুক্তিযোদ্ধা নুর নবী, তার ছেলে ইকবাল বাহার চৌধুরী বিপ্লব, বরপাড়া গ্রামের বড় বাড়ির লিটন চন্দ্র দে সহ ৪জন বিভিন্ন সময় বিএনপির সন্ত্রাসীদের হাতে নির্মমভাবে খুন হন। এছাড়াও লক্ষ্মীপুর সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও মুক্তিযোদ্ধা প্রয়াত মনিরুজ্জামান মনির এবং দত্তপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি ও মুক্তিযোদ্ধা ডা. শহীদ উল্লার পরিবারের সাথে দেখা করেন আ.লীগ নেতা অধ্যক্ষ এম এ সাত্তার।
এসময় উপস্থিত ছিলেন, লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক সামছুদ্দিন সাজু, আ.লীগ নেতা মো. শহীদ উল্যাহ, সাবেক ছাত্রনেতা আব্দুস সাত্তার, চন্দ্রগঞ্জ থানা স্বেচ্ছাসেবক লীগের সাবেক যুগ্ম আহ্বায়ক এবিএম শেখ ফরিদ, জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সম্পাদক রাজ বিজয় চক্রবর্তী, চন্দ্রগঞ্জ থানা কৃষকলীগের প্রচার সম্পাদক দেলোয়ার হোসেন প্রমুখ।
অধ্যক্ষ এম এ সাত্তার বাংলাদেশ কারিগরি শিক্ষক সমিতি ফেডারেশনের সভাপতি ও অধ্যক্ষ এম এ সাত্তার ট্রাস্টের চেয়ারম্যান। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর-০৩ (সদর) আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী তিনি।