প্রতিবছর যক্ষ্মায় ৬৬ হাজার মানুষের মৃত্যু
স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, যক্ষ্মা বাংলাদেশে অন্যতম প্রধান জনস্বাস্থ্য সমস্যা। প্রতিবছর তিন লাখ ষাট হাজারের বেশি লোক যক্ষ্মায় আক্রান্ত হয়। এর মধ্যে শতকরা পঞ্চাশ ভাগ মানুষ ছড়ানো ফুসফুসের যক্ষ্মা রোগী। প্রতিবছর প্রায় ৬৬ হাজার লোক এ রোগের কারণে মারা যায়।
সোমবার জাতীয় সংসদে সংরক্ষিত মহিলা আসনের এমপি বেগম লুৎফা তাহেরের প্রশ্নের জবাবে তিনি এই তথ্য জানান।
মন্ত্রী বলেন, নির্দিষ্ট সরকারি-বেসরকারি স্বাস্থ্যকর্মীর মাধ্যমে যক্ষ্মা নিয়ন্ত্রণ কার্যকম পরিচালিত হচ্ছে। সরকারি-বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতাল, জেলা সদর হাসাপতাল, পুলিশ ও মিলিটারি হাসপাতাল, জেলখানা ও কর্মস্থলে বাংলাদেশ সরকার এবং সংশ্লিষ্ট বেসরকারি সংস্থার সমন্বিত কার্যক্রমের মাধ্যমে জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচি বাস্তবায়িত হচ্ছে।