নাটোরে মানবাধিকার কমিশনের শীতবস্ত্র বিতরণ

প্রতিবেদক : এমএন /আর
প্রকাশিত: ২৫ ডিসেম্বর, ২০১৭ ১২:৪৫ অপরাহ্ণ

নাটোর সংবাদদাতা : নাটোরের সিংড়ায় বাংলাদেশ মানবাধিকার কমিশন সিংড়া উপজেলা শাখার আয়োজনে অর্ধ শতাধিক দুঃস্থ ও অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শনিবার সকাল ১১ টায় উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে এই শীতবস্ত্র বিতরণ করা হয়।

মানবাধিকার কমিশন সিংড়া উপজেলার সভাপতি অধ্যাপক আখতারুজ্জামানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, মানবাধিকারের নির্বাহী সভাপতি এস এম ইসাহক আহমেদ, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অধ্যক্ষ সাইফুল ইসলাম, মানবাধিকারের সাধারণ সম্পাদক তাইফুর রহমান, সহ-সভাপতি আমজাদ হোসেন, ফেরদৌস আলম ফিরোজ, সিরাজুল ইসলাম, যুগ্ম সম্পাদক রেজাউল করিম বাবলু, সাংগঠনিক সম্পাদক আবু বক্কর সিদ্দিক, অর্থ সম্পাদক আহসান হাবীব রওশন, প্রচার সম্পাদক প্রভাষক হারুন অর রশিদ, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আলতাফ হোসেন, দপ্তর সম্পাদক আল কামাল শেখ, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মিজানুর রহমান, সাংবাদিক কুরবান আলী, আরিফ হোসেন প্রমূখ।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন