নতুন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন

প্রতিবেদক : এমএন /আর
প্রকাশিত: ২ ফেব্রুয়ারি, ২০১৮ ৬:৪৪ অপরাহ্ণ

আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন দেশের ২২তম প্রধান বিচারপতি পদে নিয়োগ পেয়েছেন।

শুক্রবার দুপুরে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ তাঁর নিয়োগ-আদেশে স্বাক্ষর করেছেন বলে জানা গেছে।

এখন আইন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত আদেশ জারির প্রক্রিয়া চলছে। এদিকে শনিবার সন্ধ্যা ৭টায় নতুন প্রধান বিচারপতি হিসেবে সৈয়দ মাহমুদ হোসেন শপথ নিতে পারেন বলে অসমর্থিত একটি সূত্রে জানা গেছে।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন