দত্তপাড়ায় চোর সন্দেহে ব্যবসায়ীকে মারধর

প্রতিবেদক : এমএন /আর
প্রকাশিত: ১ অক্টোবর, ২০১৮ ১০:০৩ অপরাহ্ণ

নিজস্ব প্রতিনিধি : লক্ষ্মীপুরে চোর আপবাদে মো. মিন্টু (৩৩) নামে স্থানীয় এক ব্যবসায়ীকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে। সোমবার বিকালে সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আহত ব্যবসায়ী মিন্টু সাংবাদিকদের কাছে এ অভিযোগ করেন।
মারধরের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন দত্তপাড়া ইউনিয়নের ৯নং ওয়ার্ড ইউপি সদস্য গোলাম কবির বাচ্চু। আহত মো. মিন্টু সদর উপজেলার দত্তপাড়া ইউনিয়নের করইতলা গ্রামের কুশি বাড়ির আবুল কাশেমের ছেলে ও স্থানীয় বাজারের একজন ব্যবসায়ী।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানায়, রোববার রাত ৮টার দিকে দত্তপাড়া ইউনিয়নের করইতলা গ্রামের কুশি বাড়িতে চোর অপবাদে একই বাড়ির বাসিন্দা ও স্থানীয় ব্যবসায়ী মো. মিন্টুকে আটক করা হয়। একই বাড়ির প্রবাসীর স্ত%

মতামতের জন্য সম্পাদক দায়ী নন