ত্রাণ আত্মসাৎকারীরা আসলে মানুষরূপী জানোয়ার: হানিফ

প্রতিবেদক : এমএন/ এমএস
প্রকাশিত: ১১ এপ্রিল, ২০২০ ৩:১৭ অপরাহ্ণ

করোনাভাইরাসের সংকটকালে অসহায় মানুষের ত্রাণ আত্মসাৎ করার চিন্তা যারা করতে পারে, এদেরকে মানুষ বলা যায় না। এরা মানুষরূপী জানোয়ার বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ।

শনিবার (১১ এপ্রিল) করোনাভাইরাস মোকাবিলায় চলমান পরিস্থিতি নিয়ে এক ভিডিও বার্তায় তিনি এসব কথা বলেন ।

হানিফ বলেন, আমরা অত্যন্ত দুঃখের সঙ্গে লক্ষ্য করছি এবং বিভিন্ন মিডিয়ার মাধ্যমে কিছু খবর আসছে-করোনার এই দুর্যোগকালীন সময়ে অসহায় মানুষদের জন্য সরকারি বরাদ্দকৃত ত্রাণ নিয়ে কিছু আত্মসাতের অভিযোগ উঠেছে। আমি অবাক হয়ে যাই। কারা এই সব মানুষ? যারা এই দুর্যোগের সময় অসহায় মানুষের ত্রাণ আত্মসাৎ করার চিন্তা ভাবনা করতে পারে, এদেরকে মানুষ বলা যায় না। এরা মানুষরূপী জানোয়ার।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন