‘ত্যাগীদেরকে দলীয় সমর্থন দেয়া হবে’

প্রতিবেদক : এমএন /আর
প্রকাশিত: ৩১ জানুয়ারি, ২০১৯ ৫:৫৩ অপরাহ্ণ

ত্যাগী নেতাদেরকে দলীয় সমর্থন দেয়া হবে। যারা দুর্দিনে দলের জন্য কাজ করেছে। রাজনীতি করতে প্রতিহিংসার স্বীকার হয়েছে। মামালা হামলার স্বীকার হয়েছিল। দলের কোন পদ-পদবি না পেয়েও দলের প্রতি আস্থা রেখেছে তাদেরকে উপজেলা নির্বাচনে লক্ষ্মীপুর থেকে জেলা আওয়ামী লীগের দলীয় সমর্থন দেয়া হবে।


বৃহস্পতিবার (৩১জানুয়ারী) দুপুরে লক্ষ্মীপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী বাছাইয়ের লক্ষ্যে আওয়ামী লীগের বর্ধিত সভায় বক্তব্যে এসব কথা বলেন জেলা আওয়ামী লীগের নেতারা।

জেলা স্টেডিয়াম মাঠে সদর উপজেলা আ’লীগের উদ্যোগে এ বর্ধিত সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন, জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিংকু।

সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি বিজন বিহারী ঘোষের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, লক্ষ্মীপুর পৌর মেয়র আবু তাহের, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন, জেলা যুবলীগের সভাপতি ও বর্তমান সদর উপজেলা চেয়ারম্যান এ কে এম সালাহ্ উদ্দিন টিপু, ও সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কাশেম চৌধুরীসহ আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন