লক্ষ্মীপুরে চেয়ারম্যান পদে একমাত্র নারী প্রার্থী রেবেকা মহসীন

প্রতিবেদক : এমএন /আর
প্রকাশিত: ৩১ জানুয়ারি, ২০১৯ ৫:৩১ অপরাহ্ণ

নিজস্ব প্রতিনিধি: আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে লক্ষ্মীপুরে চেয়ারম্যান পদে লড়ছেন একমাত্র নারী প্রার্থী রেবেকা মহসীন। তিনি কমলনগর উপজেলা চেয়ারম্যান পদে দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন পেতে প্রচেষ্টা করছেন। রেবেকা কমলনগর উপজেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক ও ১৪ দলীয় জোটের সহ-সভাপতি।

তিনি বৃহত্তর রামগতি উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ছিলেন। তিনি উপজেলার চর জাঙ্গালিয়া গ্রামের প্রয়াত মুক্তিযোদ্ধা মাস্টার মহসীনের স্ত্রী।


২০০৫ সালের ২৭ নভেম্বরে পলিটিক্যাল এক্টিভিটিজ বিষয়ে ট্রেনিং শেষ প্রধান মন্ত্রী শেখ হাসিনার স্বাক্ষরকৃত সনদ প্রাপ্ত হয়েছিলেন।


দলীয় নেতাকর্মীদের সাথে কথা বলে জানা গেছে, রেবেকা মহসীন আওয়ামী লীগের তৃণমূল নেতাকর্মীদের সাথে দলীয় সকল কার্যক্রম সক্রিয়ভাবে পালন করছে। উপজেলার চর লরেঞ্চ বাজারে তার ব্যক্তিগত বাসায় বিভিন্ন দলের দুর্দিনে বিভিন্ন অনুষ্ঠান করতেন। নেতাকর্মীদের সব সময় সহযোগীতা করছেন তিনি।


উপজেলার একাধিক মসজিদ-মাদ্রাসা ও সামাজিক সংগঠনের দায়িত্বে রয়েছেন রেবেকা মহসীন।
জানতে চাইলে রেবেকা মহসীন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রচেষ্টায় উন্নয়নের মহাসড়কে এগুচ্ছে দেশ। এসব উন্নয়নে রয়েছে নারীদের ভুমিকা। শিক্ষা, রাজনীতি, সাংস্কৃতি ও উন্নয়নে রয়েছে নারীদের অবদান। আমি জেলার একমাত্র নারী প্রার্থী হিসেবে কমলনগর উপজেলায় চেয়ারম্যান পদে মনোনয়ন পাবো বলে আমার বিশ্বাস।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন