জিয়াউল হক জিয়ার পঞ্চম মৃত্যুবার্ষিকী আজ

প্রতিবেদক : এমএন/ এমএস
প্রকাশিত: ৪ নভেম্বর, ২০২১ ৮:৪৫ অপরাহ্ণ

রামগঞ্জ সংবাদদাতা:রামগঞ্জ উপজেলার কৃতি সন্তান, সাবেক স্থানীয় সরকার পল্লী উন্নয়ন প্রতিমন্ত্রী মরহুম জিয়াউল হক জিয়ার ৫ম মৃত্যুবার্ষিকী আজ বৃহস্পতিবার। জিয়ার মৃত্যুবার্ষিকী উপলক্ষে আগামীকাল শুক্রবার রামগঞ্জ পাট বাজার দারুস সালাম জামে মসজিদে কোরআন তেলোয়াত ও বাদ জুমা বিশেষ মুনাজাতের আয়োজন করা হয়েছে।

মরহুমের স্মরণে রামগঞ্জ উপজেলা জিয়াউল হক জিয়া স্মৃতি পরিষদের আহবায়ক ও রামগঞ্জ পৌরসভার সাবেক মেয়র হানিফ পাটোয়ারী বাদ জুমা রামগঞ্জ পাট বাজার দারুস সালাম জামে মসজিদে দোয়ার অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য সকলের প্রতি অনুরোধ জানিয়েছেন।

জিয়াউল হক জিয়া ২০১৬ ইং সনের ৪ নভেম্বর ক্যান্সারে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন, ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাহি রাজিউন।

লক্ষ্মীপুর ১ রামগঞ্জ আসনের সাংসদ থাকাকালিন জিয়াউল হক জিয়া রামগঞ্জ উপজেলার রাস্তাঘাট, স্কুল-কলেজ, মসজিদ-মাদ্রাসা-মন্দিরসহ অভূতপূর্ব উন্নয়নের ছোঁয়া লাগে রামগঞ্জ উপজেলার আনাচে-কানাচে।
মাত্র ৬২ বছর বয়সে রামগঞ্জ উপজেলার কৃর্তিমান এ ব্যাক্তির মৃত্যুতে দলমত নির্বিশেষে সকল স্তরের জন সাধারণ মুষড়ে পড়েন। তার হাতে গড়া রামগঞ্জ উপজেলার মানুষ এখনো তার মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধার সাথে স্মরণ করেন।

মরহুম জিয়াউল হক জিয়ার পরিবারের পক্ষে স্ত্রী নাসিমা হক সকল শ্রেণী পেশার মানুষের কাছে দোয়া কামনা করেছেন।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন