রামগঞ্জে ইউপি চেয়ারম্যান হতে চায় ৭৫ প্রার্থী

প্রতিবেদক : এমএন/ এমএস
প্রকাশিত: ৪ নভেম্বর, ২০২১ ৮:২৯ অপরাহ্ণ

রামগঞ্জ সংবাদদাতা: রামগঞ্জ উপজেলার ১০টি ইউনিয়নে চেয়ারম্যান হতে চায় ৭৫ জন প্রার্থী। এছাড়া ৯০টি ওয়ার্ডে সদস্য (মেম্বার) পদে ৫০৯ জন ও সংরক্ষিত সদস্য (মেম্বার) পদে ১০১ জন প্রার্থী নির্বাচনে অংশগ্রহণ করছেন।

উপজেলা নির্বাচন কার্যালয়ের উপজেলা নির্বাচন কর্মকর্তা আবু তাহের বৃহস্পতিবার (৪ নভেম্বর) এ তথ্য নিশ্চিত করেছেন।

১০টি ইউনিয়নে চেয়ারম্যান পদে নির্বাচনে অংশগ্রহণ করছেন ৭৫ জন চেয়ারম্যান প্রার্থী। বিএনপি ছাড়া প্রতিটি ইউনিয়নেই রয়েছে দলের একাধিক প্রার্থী। এছাড়া লামচর ও দরবেশপুর ইউনিয়নে লাঙ্গল এবং করপাড়া ইউনিয়ন ব্যাতিত বাকী ৯টি ইউনিয়নে ইসলামি শাসনতন্ত্র আন্দোলনের হাত পাখা প্রতীক নিয়ে মনোনয়নপত্র জমা দেয়া হয়েছে বলে দলীয় সূত্রে নিশ্চিত করেছেন।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন