কমলনগরে ২লাখ টাকা দোকান ভাড়া উপহার দিলেন মুরাদ মিয়া
কমলনগর প্রতিনিধি: লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার করইতলা বাজারের ৪২টি দোকান ঘরের চলতি এপ্রিল মাসের ভাড়া নিবেন না মালিক মুরাদ মিয়া। তিনি উপহার হিসেবে ব্যবসায়ীদেরকে এসব দোকানের ভাড়া ছাড় দেন ।
সোমবার (১৩ এপ্রিল) দুপুরে তিনি এ ঘোষণা দেন। বাজার ব্যবস্থাপনা কমিটির সাভাপতি নুর নবী চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন। ঘর মালিকের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছন বাজার ব্যবসায়ী, সচেতনমহল ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।দোকান ঘর মালিক মুরাদ মিয়া উপজেলা চর লরেন্স ইউনিয়নের বাসিন্দা হাজী মনোহর আলী কন্ট্রাক্টরের ছেলে এবং ওই বাজার ব্যবস্থাপনা কমিটির সাধারণ সম্পাদক।
স্থানীয় ব্যবসায়ীরা বলেন, করোনার এই দুর্যোগে ঘর মালিক আমাদের পাশে দাঁড়িয়েছেন। দোকান ভাড়া মওকুফ করেছেন। এসময় এটা আমাদের জন্য অনেক বড় পাওয়া। সমাজের বিত্তশালী দোকান ঘর ও বাড়ির মালিকরা এভাবেই দুর্দিনে এগিয়ে আসা উচিত।দোকান ঘর মালিক মুরাদ মিয়া বলেন, গত মার্চ মাসের ভাড়া এখনো গ্রহণ করেনি। এপ্রিল মাসের ভাড়া পুরোটাই মওকুফ করলাম।
করোনা ভাইরাসের প্রভাবে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের জন্য আমার ব্যক্তিগত উপহার এটি।বাজার ব্যবস্থাপনা কমিটির সভাপতি মো. নূর নবী চৌধুরী বলেন, দোকান ঘর মালিক মুরাদ মিয়া প্রতি মাসে প্রায় ২লাখ টাকা ঘর ভাড়া পেয়ে থাকেন। মার্চ মাসের ঘরভাড়া এখনও গ্রহণ করেননি। এপ্রিল মাসের ভাড়া মওকুফের ঘোষণা দিয়েছে।
তার বাবা হাজী মনোহর আলী কন্ট্রাক্টরে কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নির্মাণে করইতলা বাজারের পাশে কয়েক একর জমি দান করেছেন। তাদের পরিবার সবসময় মানুষের সুখে-দুঃখে পাশে দাঁড়ায়। মানুষের কল্যাণে কাজ করেন।
প্রসঙ্গত, করোনা পরিস্থিতির কারণে গত তিন সপ্তাহ ধরে বাজারের ওষুধ ও মুদি দোকান ছাড়া সকল দোকান বন্ধ রাখার নির্দেশ দেয় প্রশাসন। যে কারণে ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ রেখে নিজ নিজ বাড়িতে অবস্থান করছেন।