নারায়ণগঞ্জ থেকে এসে কমলনগরে উপজেলা প্রকৌশলী হোম কোয়ারেন্টাইনে

প্রতিবেদক : এমএন /আর
প্রকাশিত: ১৩ এপ্রিল, ২০২০ ৭:১৫ অপরাহ্ণ

মোহনানিউজ ডেস্ক: লক্ষ্মীপুর স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) কমলনগর উপজেলা প্রকৌশলী মো. সোহেল আনোয়ারকে করোনা সন্দেহে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। সোমবার (১৩ এপ্রিল) দুপুরে সংশ্লিষ্ট উপজেলা সূত্রে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

 

এর আগে শনিবার (১১এপ্রিল) ওই প্রকৌশলী ঢাকার নারায়গঞ্জ থেকে নিজ কর্মস্থল কমলনগরে আসলে তাকে হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।

জানা যায়, সরকারের নির্দেশ অমান্য করে চলতি মাসের ৭ তারিখ থেকে  ছুটিকাটাতে ঢাকার নারায়গঞ্জ নিজ বাড়িতে যান প্রকৌশলী মো. সোহেল আনোয়ার । এর ফাঁকে তিনি একদিন অফিস করে আবার চলেও যান।

 

গত শনিবার উপজেলা নিজ কর্মস্থলে আসলে করোনা সন্দেহে তাকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়। বর্তমানে তিনি উপজেলার একটি কক্ষে হোম কোয়ারেন্টাইনে আছেন।

 

এ বিষয়ে লক্ষ্মীপুর নির্বাহী প্রকৌশলী মো. রশিদ আহমদের কাছে জানতে চাইলে তিনি জানান, উপজেলা প্রকৌশলী সোহেল আনোয়ার ছুটিতে কিভাবে গেছেন তিনি জানেন না।

কমলনগর উপজেলা পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু তাহের জানান, তিনি যেহেতু ঢাকা থেকে এসেছেন যার কারনে নিরাপত্তার স্বার্থে তাকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মোবারক হোসেন জানান, উপজেলা প্রকৌশলী না জানিয়ে ছুটিতে গিয়ে আবার নিজ কর্মস্থলে এসেছেন। যার কারণে উপজেলা পরিষদের ডরমেটরীর একটি কক্ষে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। পরবর্তীতে বিষয়টি খতিয়ে দেখা হবে।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন