আওয়ামী লীগের নেতারা বঙ্গবন্ধুকে ভালবাসে না- কাদের সিদ্দিকী

প্রতিবেদক : এমএন /আর
প্রকাশিত: ২৬ জানুয়ারি, ২০১৮ ১২:১৬ পূর্বাহ্ণ

মোহনানিউজ, নাটোর: বর্তমানে আওয়ামী লীগের নেতারা বঙ্গবন্ধুকে ভালবাসে না। যদি ভালবাসতো তাহলে আওয়ামী লীগে মতিয়া চৌধুরী ও নূরুল ইসলাম নাহিদের মত লোক থাকতো না বলে মন্তব্য করেন কৃষক শ্রমিক জনতালীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তম।

বৃহস্পতিবার দুপুরে নাটোর পূরাতন বাসষ্ট্যান্ড এলাকায় কৃষক শ্রমিক জনতা লীগের জেলা সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

জেলা শাখার আহবায়ক শহিদুল ইসলাম মুন্সীর সভাপতিত্বে আয়োজিত সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান তালুকদার বীরপ্রতিক, সদস্য আবেদ হোসেন মল্লিক, কালিহাতী উপজেলা শাখার সভাপতি লুৎফর রহমান সহ জেলার বিভিন্ন উপজেলার আহবায়ক কমিটির নেতৃবৃন্দ।

এসময় তিনি আরো বলেছেন, বঙ্গবন্ধুর আহবানে মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলেন আবার তারই আহবানে অস্ত্র সমর্পন করেছিলেন। কারণ অস্ত্র কোন শক্তি নয়। বঙ্গবন্ধুকে তিনি মৃত্যুর আগ পর্যন্ত ভালবেসে যাবেন। মুক্তিযুদ্ধ হয়েছিল ভোটধিকারের জন্য। গত সংসদ নির্বাচন,উপজেলা নির্বাচন ও ইউনিয়ন পরিষদ নির্বাচনের কথা সবাই জানেন। তিনি আওয়ামীলীগকে উদ্দেশ্য করে বলেন যদি নিরপেক্ষ নির্বাচন হয় তাহলে আওয়ামীলীগের জয় অসম্ভব। যদি তারা জয়লাভ করে তাহলে তিনি দুই হাতে চুড়ি পড়বেন। নিরপেক্ষ নির্বাচন হলে আওয়ামীলীগ কোন ভাবেই জিততে পারবে না ।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন