অবৈধ ইটভাটায় লাখ টাকা জরিমানা রামগঞ্জে

প্রতিবেদক : এমএন/ এমএস
প্রকাশিত: ১৬ নভেম্বর, ২০২১ ১১:০৫ অপরাহ্ণ

রামগঞ্জ সংবাদদাতা: নিয়ম বহির্ভূতভাবে ইটভাটা স্থাপন করায় লক্ষ্মীপুরের রামগঞ্জে একটি ইটভাটায় ১ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১৬ নভেম্বর) সন্ধ্যার দিকে উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের এইচটিসি ইটভাটায় এ জরিমানা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুর রহমান।

তিনি জানান, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন আইন ভঙ্গ করায় এইচটিসি ইটভাটাকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

এছাড়া একই সময় আগামী ২৮ নভেম্বর রামগঞ্জ উপজেলার ১০টি ইউপিতে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে আচরণবিধি প্রতিপালনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় কিছু প্রার্থীকে আচরণবিধি প্রতিপালনের বিষয়ে সতর্ক করা হয়েছে।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন