রামগঞ্জ বর্ধিত সভায় আ.লীগের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহবান
রামগঞ্জ সংবাদদাতা: রামগঞ্জ উপজেলা আওয়ামীলীগের বর্ধিত সভা মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে। উপজেলা আআওয়ামী লীগের সভাপতি সফিক মাহমুদ পিন্টুর সভাপতিত্বে এবং যুগ্ন সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন বাচ্চুর সঞ্চালনায় এ আয়োজন করা হয়।
এতে বক্তব্য রাখেন উপজেলা আআওয়ামী লীগের সাধারণ সম্পাদক আকম রুহুল আমিন, দলের পৌর সভাপতি ও পৌর মেয়র আবুল খায়ের পাটওয়ারী ও সাধারণ সম্পাদ বেলাল আহম্মেদসহ অনেকই।
বক্তারা, নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার আহবান জানান।