লক্ষ্মীপুর-৩ আসনে ১১ প্রার্থীর মনোনয়ন জমা
লক্ষ্মীপুর-৩ (সদর) আসনে মনোনয়ন জমা দিয়েছেন ১১ জন প্রার্থী।বুধবার (২৮ নভেম্বর) মনোনয়ন দাখিলের শেষ সময় বিকাল ৫ টা পর্যন্ত এসব প্রার্থীরা জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল এবং উপজেলা পর্যায়ে সহকারি রিটার্নিং কর্মকর্তার কাছে তাদের মনোনয়নপত্র জমা দেন।
তারা হলেন আওয়ামীলীগের পর্যটন মন্ত্রী এ কে এম শাহজাহান কামাল ও জেলা আওয়ামীলীগ সভাপতি গোলাম ফারুক পিংকু, স্বতন্ত্র প্রার্থী অধ্যক্ষ এম এ সাত্তার, বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাহাবুদ্দিন সাবু, জেএসডির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সৈয়দ বেলায়েত হোসেন বেলাল, গণফোরামের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক আওম শফিক উল্যা, বাংলাদেশ জাতীয় পার্টি নুর মোহাম্মদ, এনডিএমের মোহাম্মদ উল্যা, ইসলামী আন্দোলনের মোহাম্মদ ইব্রাহীম ও জাসদের এম এ ইউছুফ ভূঁইয়া।
লক্ষ্মীপুর-৩ (সদর) আসনে মোট ভোটার ৩ লাখ ৩০ হাজার ৬১৩জন। এতে নারী ভোটার ১ লাখ ৬২ হাজার ৪০০ জন এবং পুরুষ ভোটার ১লাখ ৬৮ হাজার ২১৩ জন।