লক্ষ্মীপুর-১ আসনে ১৩ জনের মনোনয়ন দাখিল
নিজস্ব প্রতিবেদক: লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনে মনোনয়ন দাখিল করেছেন ১৩ জন। বুধবার (২৮ নভেম্বর) মনোনয়ন দাখিলের শেষ সময় বিকাল ৫ টা পর্যন্ত এসব প্রার্থীরা জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল এবং উপজেলা পর্যায়ে সহকারি রিটার্নিং কর্মকর্তার কাছে তাদের মনোনয়নপত্র জমা দেন।
তারা হলেন তরিকত ফেডারেশন থেকে আওয়ামী লীগের আনোয়ার হোসেন খান, স্বতন্ত্র প্রার্থী যুবলীগ নেতা মাহবুবুল আলম, জাকের পার্টি থেকে তরিকত ফেডারেশনের সাবেক মহাসচিব বর্তমান এমপি লায়ন এম এ আউয়াল, বিএনপির জোটগত প্রার্থী এলডিপির যুগ্ম মহাসচিব শাহাদাত হোসেন সেলিম, বিএনপি নেতা হারুনুর রশিদ , স্বতন্ত্র প্রার্থী সাহাব উদ্দিন তুর্কি, জেএসডির এম এ গোফরান, জাতীয় পার্টির জাকির হোসেন পাটোয়ারী, বিএনএফের সিরাজ মিয়া, ইসলামী আন্দোলনের রফিকুল ইসলাম, এনএনপির মোশারেফ হোসেন, জাতীয় পার্টি নেতা আলমগীর হোসাইন ও বাংলাদেশ মুসলিম লীগ রেজাউল করিম।
লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনে মোট ভোটার ২ লাখ ১৯ হাজার ৪৮১জন। এতে নারী ভোটার ১ লাখ ৮ হাজার ৭৭৯ এবং পুরুষ ভোটার ১ লাখ ১০ হাজার ৭০২ জন।