স্বামী হারা দুই সন্তানের জননীকে ঘর দিলো যুবলীগ

প্রতিবেদক : এমএন /আর
প্রকাশিত: ২১ নভেম্বর, ২০১৮ ১:১০ অপরাহ্ণ

বিশেষ প্রতিনিধি : লক্ষ্মীপুরে স্বামী হারা দুই সন্তানের জননী খালেদা আক্তারকে একটি টিনসেট নতুন বসতঘর তৈরি করে দিয়েছন ‘আর্ত মানবতার সেবায় প্রবাসী যুবলীগ’ ফাউন্ডেশন।

মঙ্গলবার (২০নভেম্বর) সন্ধ্যা লক্ষ্মীপুর পৌরসভা (১২ নং ওয়ার্ড) লাহারকান্দি গ্রামের গাজী বাড়ীতে গিয়ে এই নবনির্মিত ঘরটির আনুষ্ঠানিক ভাবে ফিতা কেটে উদ্বোধন করেন জেলা যুবলীগের সভাপতি এ কে এম সালাহ্ উদ্দিন টিপু।

এসময় উপস্থিত ছিলেন যুবলীগ নেতা তাফাজ্জল হোসেন চৌধুরী টিটু, তাজল ইসলাম তাজু ভূঁইয়া, মিজানুর রহমান নিজাম, সাইফ উদ্দিন আপলু প্রমুখ।

এরআগে ১২নং ওয়ার্ড যুবলীগের ১ম যুগ্ম-আহবায়ক মোঃ আনোয়ার হোসেন ভূঁইয়া ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান সালাহ্ উদ্দিন টিপুকে।
জানা গেছে, খালেদা আক্তারের স্বামী সবুজকে ১ বছর পূর্বে কুকুরে কামড়েছিল। কিছুদিন তিনি চিকিৎসাধীন থাকলোও পরে সবুজ মারা যান। এরপর থেকে বিধবা খালেদার জীবনে নেমে আসে অন্ধকার। ৫ বছরে ছেলে ও দুই বছরের মেয়ে নিয়ে স্বামীর রেখে যাওয়া জীর্ণশীর্ণ ঘরে মানবেতর দিন কাটতো খালেদার। এমন জীবনের বাস্তব গল্প কহিনী দেখে খালেদার পাশে দাঁড়ান যুবলীগ।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন