২২ নভেম্বর আইনশৃঙ্খলা বাহিনীর সাথে ইসির বৈঠক
মোহনানিউজ ডেস্ক: একাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আগামী বৃহস্পতিবার (২২ নভেম্বর) আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠক করবে নির্বাচন কমিশন (ইসি)।
সেদিন সকাল সাড়ে ১০টায় নির্বাচন কমিশন সচিবালয়ের অডিটোরিয়ামে বৈঠকটি অনুষ্ঠিত হবে। বৈঠকে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা সভাপতিত্ব করবেন। এতে অন্য চার কমিশনারসহ নির্বাচন কমিশন সচিবের উপস্থিত থাকার কথা রয়েছে।
বৃহস্পতিবার ইসির পক্ষ থেকে এ সংক্রান্ত একটি চিঠি সংশ্লিষ্টদের কাছে পাঠানো হয়। চিঠিতে আইন-শৃঙ্খলা কমিটির বৈঠকে উপস্থিত থাকার জন্য আইজিপি, স্বরাষ্ট্র সচিব, জননিরাপত্তা বিভাগ এবং সকল মেট্রোপলিটন পুলিশ কমিশনার, ডিআইজি ও পুলিশ সুপারদের আমন্ত্রণ জানানো হয়েছে।