ইভটিজিং ও নারী নির্যাতনের বিরুদ্ধে শপথ

প্রতিবেদক : এমএন /আর
প্রকাশিত: ১ অক্টোবর, ২০১৮ ৫:২৭ অপরাহ্ণ

রায়পুর প্রতিনিধি : লক্ষ্মীপুরের রায়পুরে বাল্য বিবাহ, ইভটিজিং ও নারী নির্যাতন রোধে সচেতনতা বৃদ্ধি এবং শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে অভিভাবক ও শিক্ষার্থী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে হায়দরগঞ্জ মডেল কলেজ মিলনায়তনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত শিক্ষার্থী-অভিভাবকগণ বাল্য বিবাহ, ইভটিজিং ও নারী নির্যাতনের বিরুদ্ধে ভবিষ্যতে সচেতন হবেন বলে শপথ গ্রহণ করেন।
কলেজ অধ্যক্ষ ড. এ.কে.এম ফজলুল হকে সভাপতিত্বে ও সমাজ বিজ্ঞানের প্রভাষক মোঃ জসিমউদ্দিনের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শিল্পি রাণী রায়।

বিশেষ অতিথি ছিলেন, রায়পুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ কামাল হোসেন, উত্তর চর আবাবিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ শহীদ উল্যাহ বি.এস.সি, রায়পুর পুলিশ ফাঁড়ি থানার ইনচার্জ মোঃ বেলায়েত হোসেন প্রমুখ।

অনুষ্ঠানে শিক্ষকমন্ডলী, ছাত্র-ছাত্রী, বিশিষ্ট ব্যাক্তিবর্গ, অভিভাবকগণ ও স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। অতিথিবৃন্দ বাল্য বিবাহরোধ, ইভটিজিং প্রতিরোধ ও নারী নির্যাতনের বিরুদ্ধে ভবিষ্যতে সচেতন হবার আহ্বান জানালে ছাত্র-ছাত্রী ও অভিভাবকগণ একমত পোষণ করে সচেতন হবেন বলে শপথ গ্রহণ করেন।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন