ট্রাফিক সপ্তাহে পুলিশের সাথে কাজ করছেন রোভার স্কাউট

প্রতিবেদক : এমএন /আর
প্রকাশিত: ৬ আগস্ট, ২০১৮ ১০:৩২ অপরাহ্ণ

লক্ষ্মীপুর প্রতিনিধি: ট্রাফিক সপ্তাহ বাস্তবায়নে পুলিশের সঙ্গে কাজ করছেন লক্ষ্মীপুর সরকারি কলেজের রোভার স্কাউটের সদস্যরা। রবিবার (৫ জুলাই) সকাল থেকে পুলিশের সঙ্গে তাদেরকে কাজ করতে দেখা গেছে। সপ্তাহব্যাপি তারা ট্রাফিক আইন বাস্তবায়নে চালকদের বিভিন্নভাবে সচেতন করবেন

জানা গেছে, ৫ থেকে ১১ জুলাই ট্রাফিক সপ্তাহ। এ উপলক্ষে চালকদের সচেতনতা মূলক বিভিন্ন স্লোগান প্রচারে ফেস্টুন লাগিয়েছে জেলা পুলিশ। জেলার বিভিন্ন এসব ফেস্টুন স্থানে। লক্ষ্মীপুর জেলা পুলিশের উদ্যেগে শহরের ঝুমুর সিনেমা হল এলাকায় চেক পোষ্ট বসানো হয়েছে। এতে গাড়ীর লাইসেন্স, ড্রাইভিং লাইসেন্স, গাড়ীর ফিটনেস, মোটরসাইকেল আরোহীর হেলমেটসহ প্রয়োজনী কাগজপত্র চেক করা হয়।

এসব কাজে পুলিশের সাথে সহযোগী হিসেবে কাজ করছেন লক্ষ্মীপুর সরকারি কলেজ রোভার স্কাউট। এর আগে শনিবার (৪ আগষ্ট) পুলিশ সুপারে কার্যালয়ের এক চিঠিতে তাদের আহবান করা হয়।

রোভার স্কাউটররা হলেন, কলেজ সিনিয়র রোভারমেট রাকিব হোসেন, হিমেল চন্দ্র দাস, সনাতন দত্ত, রোভারমেট শামীম হোসেন ও সহচর রায়হান।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন