২৫ হাজার টাকা করে অনুদান পেল বিস্ফোরণে নিহতদের পরিবার

প্রতিবেদক : এমএন /আর
প্রকাশিত: ১৪ অক্টোবর, ২০২৪ ৭:২০ অপরাহ্ণ

লক্ষ্মীপুর পৌর শহরের মুক্তিগঞ্জ এলাকায় গ্রিনলাইফ ফিলিং স্টেশন থেকে বাসে গ্যাস নেওয়ার সময় সিলিন্ডার বিস্ফোরণে ৩ জন নিহত পরিবারের মাঝে নগদ ২৫ হাজার টাকা করে অনুদান দিয়েছে জেলা প্রশাসন।

 

সোমবার (১৪ অক্টোবর) দুপুরে জেলা সদর হাসপাতাল পরিদর্শনে করেন জেলা প্রশাসক (ডিসি) রাজীব কুমার সরকার ও পুলিশ সুপার (এসপি) মো. আক্তার হোসেন।

 

পরে নিহতদের স্বজনদের হাতে নগদ ২৫ হাজার টাকা করে দেওয়া হয়। এছাড়া যারা বাসের সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় আহত হয়ে চিকিৎসা নিচ্ছে, তাদের তালিকা করে চিকিৎসার জন্য আর্থিক সহয়তার আশ্বাস দেন ডিসি।

 

এদিকে ডিসি-এসপির পরিদর্শন শেষে হাসপাতালে হতাহতদের দেখতে আসেন জেলা বিএনপির সদস্য সচিব সাহাব উদ্দিন সাবু।

এরআগে রোববার দিবাগত রাত দেড়টার দিকে রামগতি-লক্ষ্মীপুর-নোয়াখালী রুটের একটি বাস ফিলিং স্টেশন থেকে গ্যাস নেয়। এর পর পরই বিকট শব্দে গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণ হয়ে ঘটনাস্থলেই ৩ জন মারা যান। এতে অন্তত ৫ জন আহত হন। আহতদের মধ্যে কারো পা ও কারো হাত বিচ্ছিন্ন হয়ে গেছে। উন্নত চিকিৎসার জন্য ৪-৫ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

সোমবার দুপুরে জেলা প্রশাসক (ডিসি) রাজীব কুমার সরকার ঘটনাস্থলে গিয়ে ৫ সদস্যর তদন্ত কমিটি গঠন করে। কমিটিকে আগামী ৫ কর্মদিবসের মধ্যে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

 

মতামতের জন্য সম্পাদক দায়ী নন