রামগঞ্জ প্রেসক্লাবের নতুন সভাপতি তাহের, সম্পাদক কাউছার

প্রতিবেদক : এমএন/ এমএস
প্রকাশিত: ১০ ফেব্রুয়ারি, ২০২৪ ৬:০৩ অপরাহ্ণ

রামগঞ্জ সংবাদদাতা: লক্ষ্মীপুরের রামগঞ্জ প্রেসক্লাবের নির্বাচন হয়েছে। এতে সভাপতি পদে মানবজমিন প্রতিনিধি আবু তাহের ও সাধারণ সম্পাদক পদে সময়ের আলোর প্রতিনিধি কাউছার হোসেন নির্বাচিত হয়েছে। শনিবার দুপুরে রামগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে দ্বি-বার্ষিক সম্মেলনের মাধ্যমে এ নির্বাচন হয়।

নির্বাচিত অন্যরা হলেন সিনিয়র সহ-সভাপতি নবচেতনার মনির হোসেন বাবুল, সহ-সভাপতি আমাদের সময়ের জাকির হোসেন পাটওয়ারী, যুগ্ন-সাধারণ সম্পাদক কালবেলার ইকবাল হোসেন, সহ-সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শান্ত, অর্থ সম্পাদক আমার সংবাদের রাজু হোসেন, দপ্তর সম্পাদক পদে বাংলাদেশের আলোর জহিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শাহ আলম, প্রচার ও প্রকাশনা সম্পাদক তামজিদ হোসেন রুবেল, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক হাসান, কার্যনির্বাহী সদস্য সাখাওয়াত হোসেন সাকা, এমরান হোসেন পাটওয়ারী, এমরান হোসেন রাজন, মাসুদ রানা মনি নির্বাচিত হয়েছেন।

নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার দায়িত্বে ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন ইসলাম ও প্রিজাইডিং কর্মকর্তার দায়িত্বে ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা আনোয়ার হোসেন। এসময় নির্বাচন কমিটির সমন্বয়ক হিসেবে দায়িত্বে ছিলেন রামগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি এস এম বাবর ও রহমত উল্যা পাটওয়ারী। সকাল ১১টা থেকে দুপুর একটা পর্যন্ত ভোটগ্রহণের মাধ্যমে এ নির্বাচন সম্পন্ন হয়।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন