রামগঞ্জ আওয়ামীলীগের শান্তি সমাবেশ অনুষ্ঠিত

প্রতিবেদক : এমএন/ এমএস
প্রকাশিত: ৩০ জুলাই, ২০২৩ ৭:০৪ অপরাহ্ণ

রামগঞ্জ সংবাদদাতা: দেশ ব্যাপি বিএনপি জামাতের অগ্নি সন্ত্রাসদের প্রতিবাদে লক্ষ্মীপুরের রামগঞ্জে বিক্ষোভ মিছিল ও শান্তি সমাবেশ করেছে আওয়ামীলীগ।

রবিবার (৩০ জুলাই) বিকেল ৪টায় রামগঞ্জ টাওয়ারের সামনে থেকে আরম্ভ হয়ে পৌর সভার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শান্তি সমাবেশের মাধ্যমে শেষ হয়।

রামগঞ্জ আসনের এমপি ড. আনোয়ার হোসেন খানের দিক নির্দেশনায় পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বেলাল আহমেদ এর সভাপতিত্বে বিক্ষোভ মিছিল ও সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দেলোয়ার হোসেন দেলু।

এসময় আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ সহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন