হাসপাতালের ডাস্টবিন থেকে নবজাতক উদ্ধার

প্রতিবেদক : এমএন /আর
প্রকাশিত: ২ মে, ২০১৮ ৭:৩২ অপরাহ্ণ

ব্রাহ্মণবাড়িয়ায় সদর হাসপাতালের ডাস্টবিন থেকে এক নবজাতককে উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে হাসপাতালের ভেতরের ডাস্টবিন থেকে বাবু নামে এক অ্যাম্বুলেন্স চালক নবজাতকটিকে উদ্ধার করেন। বর্তমানে নবজাতকটি হাসপাতালের শিশু ওয়ার্ডে ভর্তি রয়েছে।

আজ বুধবার ভোরে সদর হাসপাতালের অ্যাম্বুলেন্স চালক মো. বাবু ওই নবজাতকটিকে উদ্ধার করেন। পরে শিশুটিকে সদর হাসপাতালে ভর্তি করা হয়।

উদ্ধার হওয়া ছেলে শিশুটিকে হাসপাতালের শিশু ওয়ার্ডে চিকিৎসাধীন আছে। এখন পর্যন্ত সে উদ্ধারকারী চালক বাবুর দায়িত্বেই রয়েছে।

জেলা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক চিকিৎসক ডা. মোহাম্মদ শওকত হোসেন জানান, নবজাতকটিকে যখন ডাস্টবিন থেকে উদ্ধার করা হয় তখন তার শরীরে ময়লা লেগে ছিল। শরীরের কয়েকটি স্থানে ইনফেকশনও ছিলো। এখন তাকে চিকিৎসা দেয়া হচ্ছে। সেইসঙ্গে শিশুটির বাবা-মা কে তা জানার চেষ্টা করা হচ্ছে। অভিভাবক না পাওয়া গেলে, আইন অনুযায়ী শিশুটিকে দত্তক দেয়া হবে বলেও জানান এই চিকিৎসক।

 

নবজাতকটি পুরোপুরি সুস্থ্য হওয়ার পর সরকারি বিধি মোতাবেক পরবর্তী ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন হাসপাতালের ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ডা. শওকত হোসেন।

 

এদিকে, শিশু উদ্ধারের খবর ছড়িয়ে পড়লে তাকে দেখতে সদর হাসপাতালে ভিড় করছেন স্থানীয়রা। শিশুটিকে দত্তক নেওয়ার জন্য বেশ কয়েকটি পরিবারও এগিয়ে এসেছে। দত্তক নিতে চাওয়া পরিবারের সংখ্যা বেড়ে যাওয়ায় সদর থানা পুলিশের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন