বিয়ের দাবিতে হিন্দু যুবকের বাড়িতে মুসলিম নারীর অবস্থান

প্রতিবেদক : এমএন/ এমএস
প্রকাশিত: ১৮ ডিসেম্বর, ২০২২ ১:০৮ অপরাহ্ণ

ভূরুঙ্গামারীতে বিয়ের দাবিতে হিন্দু প্রেমিকের বাড়িতে অবস্থান করছেন ২৪ বছর বয়সী এক মুসলিম নারী। এই ঘটনায় এলাকায় ব‍্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। উপজেলার পাথরডুবি ইউনিয়নের মইদাম গ্রামে এই ঘটনা ঘটে। শনিবার (১৭ ডিসেম্বর) দুপুর থেকে অমল কুমার মন্ডলের ছেলে অসিম কুমার মন্ডল এর বাড়িতে অবস্থান নিয়েছে ওই মুসলিম নারী।

জানা গেছে, বিয়ের দাবিতে বাড়িতে অবস্থান নেয়া ওই নারীর নাম তানজিলা আলম তানিয়া। তিনি টাঙ্গাইল সদরের চৌধুরী মালঞ্চ এলাকার বাসিন্দা। সে ঢাকায় একটি কলেজে লেখাপড়া করার সময় তার বান্ধবীর ছোট ভাই অসিম কুমার মন্ডল এর সাথে পরিচয় হয়।

ভূক্তভোগী ওই নারী জানান, সে বিবাহিত এবং তার একটি সন্তান রয়েছে। পরিচয়ের এক পর্যায় অসিম কুমারের সাথে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। অসিম মুসলমান হয়ে তাকে বিয়ে করার প্রতিশ্রুতি দিলে সে তার স্বামীকে ডিভোর্স দেয়। দুই বছরে বিভিন্ন সময় আমাদের মধ্যে শারীরিক সম্পর্ক হয়। মোটরসাইকেলে কেনাসহ বিভিন্ন কাজের কথা বলে আমার কাছ থেকে কয়েক লক্ষ টাকা নিয়েছে অসিম। সম্প্রতি তাকে বিয়ের কথা বললে তার পরিবারের চাপে পড়ে সম্পর্ক অস্বীকার করে যোগাযোগ বন্ধ করে দেয়। অথচ বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সে আমাকে অসংখ্যবার ধর্ষণ করেছে। সে আমার সাথে যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয়ায় বাধ্য হয়ে প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে অনশন শুরু করেছি।

এ বিষয়ে অভিযুক্ত অসিম কুমারের কাছে জানতে চাইলে তিনি প্রেমের সম্পর্ক অস্বীকার করে জানান, মেয়েটি আমার বড় বোনের বান্ধবী। তার সাথে আমার কোন প্রেমে সম্পর্ক নেই।

ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এনিয়ে থানায় কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে বিষয়টি খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন