বাপ্পির আবেদন: মান্দারী বাজারে নতুন ইজারা বন্ধে হাইকোর্টের রুল

প্রতিবেদক : এমএন /আর
প্রকাশিত: ১৬ এপ্রিল, ২০১৮ ১০:০১ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক : লক্ষ্মীপুরে মান্দারী বাজারের ১৪২৫ বাংলা সনের নতুন ইজারা কেন স্থগিত হবে না জানতে চেয়ে হাইকোর্টে রুল জারি করা হয়েছে। গত মঙ্গলবার (১০ এপ্রিল) বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশনের বিচারপতি মঈনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি আশরাফুল কামাল এ রুল জারি করেন।

ইজারাদার ইসমাইল হোসেন বাপ্পির আবেদনের প্রেক্ষিতে সুপ্রিম কোর্টের আইনজীবি সৈয়দ কামরুল হোসেন আদালতে রিট পিটিশন দায়ের করে।

এই রুলের কপি পাওয়ার এক সপ্তাহের মধ্যে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব, লক্ষ্মীপুর জেলা প্রশাসক, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সদর উপজেলা সহকারী কমিশনারকে (ভূমি) জবাব দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত।

রিট পিটিশনের আবেদনকারী ইসমাইল হোসেন বাপ্পি ২০২৪ বাংলা সনের মান্দারী বাজারের ইজারাদার। তিনি এসবি ইন্টারন্যাশনাল এর স্বত্ত্বাধীকারী।

তিনি অভিযোগ করেন, ২০২৪ বাংলা সনে তিনি মান্দারী বাজারা ইজারা নেন। কিন্তু তাকে বাজার বুঝিয়ে না দিয়ে কালক্ষেপন করা হয়। পরে ২০১৭ সালের ৮ আগস্ট বাজার বুঝিয়ে দেওয়া হয়। এতে চলতি বছরের ৮ আগস্ট তার ইজারার মেয়াদ শেষ হওয়ার কথা রয়েছে। এদিকে পূর্বের ইজারার মেয়াদ থাকা অবস্থায় নতুন করে ইজারা নেন মো. ফারুক হোসেন। তিনি উপজেলা বটতলি এলাকার আবদুর রহমানের ছেলে।

তবে আদালতে রিট পিটিশন ও রুল জারির ফলে উপজেলা প্রশাসন এখনো বাজার ফারুক হোসেনকে বুঝিয়ে দেয়নি। এতে বাজারের টোল আদায়ের দায়িত্ব এখনো সাবেক ইজারাদারের অধিনে থাকবে বলে দাবি করছে ইসমাইল হোসেন বাপ্পি।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন