নানান আয়োজনে লক্ষ্মীপুরে প্রধানমন্ত্রীর জন্মদিন উদযাপন
নিজস্ব প্রতিবেদক: লক্ষ্মীপুরের নানান আয়োজনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিন উদযাপন করা হয়েছে। বুধবার (২৮ সেপ্টেম্বর) দিনব্যাপী জেলার বিভিন্ন স্থানে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের উদ্যোগে পৃথক পৃথক আয়োজন করেন নেতাকর্মীরা।
মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) রাত ১২ টা ১ মিনিটে জেলা আওয়ামী লীগের আয়োজনে কেক কেটে জন্মদিন উদযাপন করা হয়।
![]()
বুধবার সকালে সদর (পূর্ব) উপজেলা যুবলীগের যুগ্ম-আহবায়ক ইউনুছ হাওলাদার রুপমের উদ্যোগে শাকচর ইউনিয়নের আশ্রয়ণ প্রকল্পের ৪০ জন বাসিন্দার মাঝে খাদ্যসামগ্রী ও গাছের চারা বিতরণ করা হয়েছে।
![]()
দুপুরে জনতার ঘর মিলনায়তনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে কোরআন খতম, মিলাদ, দোয়া ও আলোচনা সভার আয়োজন করেছেন লক্ষ্মীপুর পৌরসভার মেয়র মোজাম্মেল হায়দার মাসুম ভূঁইয়া।
![]()
দুপুরে টুমচর ইউনিয়নের কালিরচর গুচ্ছগ্রামে খাবার বিতরণের আয়োজন করেছেন জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ নুরুল আজিম বাবর।
![]()
বেলা ১১ টার দিকে লক্ষ্মীপুর সরকারি কলেজের বঙ্গবন্ধু উম্মুক্ত মঞ্চে কেক কেটে জন্মদিন পালন করেন জেলা ছাত্রলীগ। পরে তারা কলেজ ক্যাম্পাসে আনন্দ র্যালি, বৃক্ষরোপন ও রক্তদান কর্মসূচি পালন করেন।
![]()
জেলা যুবলীগের সাবেক যুগ্ম-আহবায়ক শেখ জামান রিপনের উদ্যোগে বৃক্ষরোপন ও রক্তদান কর্মসূচির আয়োজন করা হয়েছে।
এসব অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিংকু, সাধারণ সম্পাদক নুরউদ্দিন চৌধুরী নয়ন, জেলা প্রশাসক আনোয়ার হোছাইন আকন্দ, জেলা পুলিশ সুপার মাহফুজ্জামান আশরাফ, আওয়ামী লীগ নেতা আবুল বাশার, রাসেল মাহমুদ মান্না, হুমায়ুন কবির পাটওয়ারী, সৈয়দ সাইফুল হাসান পলাশ, সৈয়দ আহম্মদ পাটওয়ারী, জহির উদ্দিন বাবর, ছাত্রলীগ নেতা সাইফুল ইসলাম রকি ও শাহাদাত হোসেন ভূঁইয়াসহ বিপুল সংখ্যক নেতাকর্মী।