শেখ হাসিনার জন্মদিনে লক্ষ্মীপুর পৌরসভার উদ্যোগে দোয়া

প্রতিবেদক : এমএন/ এমএস
প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর, ২০২২ ৪:৫৫ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬ তম জন্মবার্ষিকী উপলক্ষে লক্ষ্মীপুরে মিলাদ মাহফিল ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। এসময় কেক কেটে জন্মদিন পালন করা হয়।

লক্ষ্মীপুর পৌরসভার মেয়র মোজাম্মেল হায়দার মাসুম ভূঁইয়ার উদ্যোগে বুধবার দুপুরে মেয়রের জনতার ঘরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন। পৌর মেয়র মোজাম্মেল হায়দার মাসুম ভূঁইয়ার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে ছিলেন, লক্ষ্মীপুর জেলা প্রশাসক মো. আনোয়ার হোছাইন আকন্দ, পুলিশ সুপার মো. মাহফুজ্জামান আশরাফ, জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিংকু, সদর থানা আওয়ামী লীগের সভাপতি হুমায়ুন কবির পাটওয়ারী, সাধারণ সম্পাদক সাইফুল হাসান পলাশ, পৌর আওয়ামী লীগের সভাপতি সৈয়দ আহমেদ পাটওয়ারী, সাধারণ সম্পাদক জহির উদ্দিন বাবর, ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলাম রকি, সাধারণ সম্পাদক শাহাদত হোসেন ভূঁইয়া, লক্ষ্মীপুর বিএমএ সভাপতি ডাঃ আশফাকুর রহমান মামুন প্রমুখ।

বক্তারা বঙ্গবন্ধু এবং বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার বর্ণাঢ্য জীবনির উপর আলোকপাত করেন।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন