নোয়াখালীতে দেশীয় অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের ৩ সদস্য গ্রেপ্তার

প্রতিবেদক : এমএন/ এমএস
প্রকাশিত: ১১ মার্চ, ২০২২ ১১:৪২ পূর্বাহ্ণ

নোয়াখালী সদর উপজেলা থেকে কিশোর গ্যাংয়ের ৩ সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৃহস্পতিবার (১০ মার্চ) সন্ধ্যায় সদর উপজেলার কাদির হানিফ ইউনিয়নের জহিরুল হক মিয়ার গ্যারেজ টু সিরাজপুর সড়কের পাশ থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- উপজেলার কাদির হানিফ ইউনিয়নের ইকবাল হোসেনের ছেলে রাফসান হোসেন(১৮) বিনোদপুর ইউনিয়নের বেলাল হোসেনের ছেলে মো.আসিফ (১৭) ও দাদপুর ইউনিয়নের কাশিপুর গ্রামের আবুল কালামের ছেলের মো.ইমন (১৪)।

বৃহস্পতিবার রাতে নোয়াখালী পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন। বিজ্ঞাপিতে জানানো হয় গোপন সংবাদের ভিত্তিতে নোয়াখালী ডিবি পুলিশের একদল সদস্য উপজেলার কাদির হানিফ ইউনিয়নের জহিরুল হক মিয়ার গ্যারেজ টু সিরাজপুর সড়কে অভিযান চালায়। এ সময় ১টি দেশীয় ছুরি, ১টি লোহার তৈরি কাটারিসহ ৩ কিশোর গ্যাং সদস্যকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারকৃতরা কিশোর গ্যাংয়ের সক্রিয় সদস্য ও কিশোর গ্যাং পরিচালনার লক্ষ্যে ওই স্থানে সমবেত হয়।

নোয়াখালী জেলা গোয়ান্দা পুলিশরে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.সাইফুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে সুধারাম মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। ওই মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়ে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন