লক্ষ্মীপুরে ১৫টি ইউপিতে ভোট শেষে চলছে গণনা
কঠোর নিরাপত্তা বেষ্টনীর মধ্য দিয়ে চতুর্থ ধাপে লক্ষ্মীপুর সদর উপজেলার ১৫টি ইউপিতে শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ শেষ হয়েছে। চলছে গনণা। সকাল ৮টা থেকে শুরু হয়ে বিকেল ৪টায় শেষ হয় ভোটগ্রহণ। নারী-পুরুষ ভোটাররা লাইনে দাঁড়িয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে দেখা গেছে।
সদরের উত্তর হামছাদী সরকারি প্রাথমিক বিদ্যালয়, রোকনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, পিয়ারাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, মধ্য হামছাদী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রসহ কয়েকটি কেন্দ্র ঘুরে এ চিত্র দেখা গেছে।
নির্বাচন কমিশন সুত্রে জানা যায়, ১৫টি ইউপি’র মধ্যে ৩টি ইউপিতে ইভিএম এ আর অন্যান্য ইউপিতে ব্যালটে ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে।
এসব ইউনিয়নে ৭৯ জন চেয়ারম্যান, ১৫৯ জন সংরক্ষিত মহিলা সদস্য ও ৬৪২জন সদস্য প্রতিদ্ধন্ধিতা করছেন। নির্বাচনকে অবাধ ও সুষ্ঠু করতে মাঠে ৫ প্লাটুন বিজিবি, র্যাব, পুলিশ, নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ আইন শৃঙ্খলা বাহিনী কাজ করছে।