লক্ষ্মীপুরে ভোটকেন্দ্রে নারী ভোটারদের ভীড়

প্রতিবেদক : এমএন /আর
প্রকাশিত: ২৬ ডিসেম্বর, ২০২১ ৯:১৩ পূর্বাহ্ণ

লক্ষ্মীপুর : লক্ষ্মীপুর সদর উপজেলার ১৫ টি ইউনিয়নে ভোটগ্রহণ চলছে। রোববার সকাল ৮ টা থেকে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ১৫ টি ইউনিয়নের মধ্যে তিনটিতে ইলেকট্রনিক ভোটিং মেশিন এবং বাকী ১২ টি ইউনিয়নে ব্যালট পেপারের মাধ্যমে ভোটগ্রহণ করা হচ্ছে।

 

সকাল থেকেই কেন্দ্রগুলোতে ভোটারদের উপচেপড়া ভীড় লক্ষ্য করা গেছে। বিশেষ করে নারী ভোটারদের উপস্থিতি ছিলো লক্ষ্যনীয়। সদর উপজেলার চরশাহী ইউনিয়নের চরশাহী উচ্চ বিদ্যালয়ের মহিলা ভোটকেন্দ্রে ভোট দিতে আসা শাহীনুর বেগম ও মনোয়ারা বেগম সকাল ৯ টার দিকে বলেন, ভোট শুরুর আগে সকাল সাড়ে ৭ টার দিকে এসে দাঁড়িয়েছি। কিন্তু এখনো ভোট দিতে পারিনি।

 

ভোটার বেশি, তাই ভোটারদের লাইন বড়। ওই কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসার কাজী তোফাজ্জল হেসেন বলেন, এ কেন্দ্রে ভোটার সংখ্যা ১৪৫৩ জন। এক ঘণ্টায় ভোট পড়েছে ৭৯ টি। সুষ্ঠু পরিবেশ ভোট গ্রহণ করা হচ্ছে। একই বিদ্যালয়ের পুরুষ ভোট কেন্দ্রে ভোটার সংখ্যা ১৫৫৯ জন।

 

কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং কর্মকর্তা জাহাঙ্গীর আলম বলেন, সকাল ৮ টা থেকে সাড়ে ৯ টা পর্যন্ত ভোট পড়েছে ১৭৯ টি ভোট পড়েছে।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন