লক্ষ্মীপুরে নৌকার মেয়র প্রার্থীর প্রচারণায় কেন্দ্রীয় যুবলীগ
লক্ষ্মীপুর পৌর নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী মোজাম্মেল হায়দার মাসুম ভূঁইয়ার পক্ষে কেন্দ্রীয় যুবলীগের টিম প্রচার-প্রচারণায় কাজ করবে। বুধবার (২৪ নভেম্বর) যুবলীগের দফতর সম্পাদক মোস্তাফিজুর রহমান মাসুদ এক চিঠিতে বিষয়টি জানিয়েছেন।
দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় নেতারা হলেন প্রেসিডিয়াম সদস্য হাবিবুর রহমান পবন, উপ-পরিবেশবিষয়ক সম্পাদক শামছুল ইসলাম পাটওয়ারী, সহ-সম্পাদক জয়নাল আবেদীন রিগ্যান ও কার্যানির্বাহী সদস্য শওকত হায়াতসহ ৮ জন। তারা বিভিন্ন উপজেলার বাসিন্দা।
সংবাদবিজ্ঞপ্তিতে জানানো হয়, ২৮ নভেম্বর লক্ষ্মীপুর পৌরসভার নির্বাচন। এতে যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশের নির্দেশে কেন্দ্রীয় যুবলীগের টিম আওয়ামী লীগের প্রার্থীর পক্ষে প্রচার-প্রচারণা করবে।
জানা গেছে, রাতেই যুবলীগ নেতা হাবিবুর রহমান পবন, শামছুল ইসলাম পাটওয়ারী ও জয়নাল আবেদীন চৌধুরী রিগ্যান লক্ষ্মীপুর পৌরসভার ইটেরপুল, উত্তর তেমুহনী ও বাঞ্চানগর এলাকায় গণসংযোগ করেছেন। এ সময় তারা আওয়ামী লীগ প্রার্থীর লিফলেট বিতরণ করে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকাকে জয়ী করার আহ্বান জানান।