নোয়াখালীতে যৌতুকের জন্য গৃহবধূকে পিটিয়ে হত্যা

প্রতিবেদক : এমএন/ এমএস
প্রকাশিত: ২৫ নভেম্বর, ২০২১ ১:১৫ অপরাহ্ণ

নোয়াখালী সদর উপজেলায় যৌতুকের জন্য গৃহবধূকে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে শ্বশুর-শাশুড়ির বিরুদ্ধে। নিহত শিরিন আক্তার (২০) সদর উপজেলার ধর্মপুর ইউনিয়নের ধর্মপুর গ্রামের মো. সেলিমের মেয়ে।

গত মঙ্গলবার রাতে নোয়াখালী পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের উত্তর ফকিরপুর এলাকায় এ হামলার ঘটনা ঘটে। এরপর পরদিন সকালে নোয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বৃহস্পতিবার (২৫ নভেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করে নোয়াখালী জেলা পুলিশ সুপার (এসপি) শহীদুল ইসলাম বলেন, মঙ্গলবার রাতে গৃহবধূকে যৌতুকের টাকার জন্য তার শ্বশুর, শাশুড়ি ও ভাসুর মারধর করে। বুধবার রাতে ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল থেকে শিরিনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় আইগত প্রদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে বলে তিনি জানান।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন