ভাটরায় মিঠুকে চেয়ারম্যান নির্বাচিত করতে ঢাকায় মতবিনিময়
রামগঞ্জ সংবাদদাতা: লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ভাটরা ইউনিয়ন থেকে আবুল হোসেন মিঠুকে চেয়ারম্যান নির্বাচিত করার লক্ষ্যে ঢাকাস্থ আওয়ামী লীগের নেতাকর্মীদের নিয়ে মতবিনিময় সভা করা হয়েছে। কাকরাইল রাজমনি ঈশাখাঁ হোটেলে এ সভা হয়।
বীর মুক্তিযোদ্ধা আবদুর রবের সভাপতিত্বে রামগঞ্জ উপজেলা আওয়ামী সহ-সভাপতি আজাদ শেখের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনের সংসদ সদস্য আনোয়ার হোসেন খান, লক্ষ্মীপুর জেলা পরিষদের চেয়ারম্যান মো. শাহজাহান রামগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মনির হোসেন চৌধুরী, ভাটরা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বর্তমান ইউপি চেয়ারম্যান আবুল হোসেন মিঠু,
ঢাকা মহানগর আওয়ামী যুবলীগের সাবেক সদস্য বিল্লাল হোসেন ভুলু ও মনিরুজ্জামান ভুট্টসহ প্রমুখ।
বক্তারা, মিঠুকে পুনরায় নির্বাচিত করতে ভেদাভেদ ভুলে এক হয়ে কাজ করার অঙ্গীকার করেন।