লক্ষ্মীপুরে পুরোহিতদের দক্ষতা বৃদ্ধিকরণ প্রকল্পের অবহিতকরণ সভা

প্রতিবেদক : এমএন/ এমএস
প্রকাশিত: ১৬ নভেম্বর, ২০২১ ১০:০৭ অপরাহ্ণ

লক্ষ্মীপুরে ধর্মীয় ও আর্থ-সামাজিক প্রেক্ষাপটে পুরোহিত ও সেবাইতদের দক্ষতা বৃদ্ধিকরণ প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৬ নভেম্বর) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. আনোয়ার হোছাইন আকন্দ।

হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট এর ট্রাস্টির উত্তম কুমার শর্মার সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন সিভিল সার্জন ডা. আবদুল গফফার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ নূর-ই আলম, ডা. আশফাকুর রহমান মামুন। বক্তব্য রাখেন, অ্যাডভোকেট রতন লাল ভৌমিক, স্বপন দেবনাথ, শঙ্কর মজুমদার, পরিমল মন্ডল, রুবেল চন্দ্র শীল, এস এম জাকির-উল আলম প্রমুখ।

জানা যায়, এ প্রকল্পের মাধ্যমে পুরোহিত ও সেবাইতদের দক্ষতা বৃদ্ধিকরণে বিভিন্ন ধরনের প্রশিক্ষণসহ হিন্দু আইন, পূজা প্রদ্ধতি, ভূমি আইন, আইসিটি ও ডিজিটাল বাংলাদেশ, সামাজিক মূল্যবোধ, কৃষি বনায়ন, গবাদি পশু পালন, খাদ্য পুষ্টি ও স্বাস্থ্য সেবাসহ বিভিন্ন বিষয়ে ধারণা দেওয়া হবে।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন