রাত পোহালেই কমলনগরে তিন ইউনিয়নে ভোট

প্রতিবেদক : এমএন /আর
প্রকাশিত: ১০ নভেম্বর, ২০২১ ১১:১৯ অপরাহ্ণ
ফাইল ছবি

রাত পোহালেই দ্বিতীয় ধাপের ইউপি নির্বাচনে কমলনগরের তিন ইউনিয়নে ভোটগ্রহণ শুরু হবে। বৃহস্পতিবার (১১ নভেম্বর)  উপজেলার চরমার্টিন, চরলরেঞ্চ ও চরকাদিরা ইউনিয়নে সকাল  ৮ থেকে বিকাল ৪ টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে।

এদিকে উপজেলা আওয়ামী লীগের সভাপতি একেএম নুরুল আমিন মাস্টার বিনাপ্রতিদ্বন্দ্বিতায় চর লরেঞ্চ ইউনিয়ন পরিষদের চেয়াম্যান নির্বাচিত হয়েছেন। এখানে শুধু সদস্য পদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

 

তিন ইউনিয়নে চেয়ারম্যান পদে ১৪ জন, চারটি ইউনিয়নে সাধারণ ওয়ার্ডের সদস্য পদে ১৭১ জন ও সংরক্ষিত ওয়ার্ডের নারী সদস্য পদে ৫২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

 

এর আগে মঙ্গলবার (৯ নভেম্বর) দিবাগত গভীর রাতে চরলেরঞ্চ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড থেকে একটি এলজিসহ দুই যুবককে আটকের পর পুলিশে সৌপর্দ করা হয়।

 

অন্যদিকে চরকাদিরা ইউনিয়নে আওয়ামী লীগ ও বিদ্রোহী প্রার্থীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া, ককটেল বিস্ফোরণ ও সংঘর্ষের ঘটনা ঘটেছে।

 

সুষ্ঠ নির্বাচন অনুষ্ঠানে সব ধরণের প্রস্তুতি নেয়া হয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। প্রতিটি কেন্দ্রে এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেরে নেতৃত্বে র‌্যাব, পুলিশ, আনসারসহ বিপুল সংখ্যক আইন শৃংঙ্খলা বাহীনি নির্বাচনে দায়িত্ব পালন করবেন।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন