লক্ষ্মীপুরে বাস চলাচল বন্ধ

প্রতিবেদক : এমএন/ এমএস
প্রকাশিত: ৫ নভেম্বর, ২০২১ ১:৩৫ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে শুক্রবার ভোর থেকে লক্ষ্মীপুরে বাস-ট্রাক মালিক এ্যাসোসিয়েশন ধর্মঘট চলছে। লক্ষ্মীপুর থেকে দূর পাল্লার কোন যানবাহন ছেড়ে যায়নি।

চালক ও শ্রমিকরা জানিয়েছে, তেলের দাম বৃদ্ধি করার ঘোষণা দিলে একইসঙ্গে ভাড়া কত বাড়বে সে ঘোষণাও দিতে হবে। কিন্তু শুধু তেলের দাম বৃদ্ধির কথা বলা হয়েছে, ভাড়ার বিষয়ে কিছু বলা হয়নি। তাই সারাদেশে অনির্দিষ্টকালের জন্য বাস-ট্রাক ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে।

উল্লেখ্য, বুধবার জ্বালানি তেলের দাম ৬৫ টাকা থেকে বাড়িয়ে ৮০ টাকা নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। এতে ডিজেল ও কেরোসিন তেলের দাম লিটারে ১৫ টাকা বেড়েছে। নতুন দাম প্রতি লিটার ৮০ টাকা নির্ধারণ করা হয়েছে। ইতোমধ্যে এই দাম কার্যকর হয়েছে।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন