লক্ষ্মীপুরে ধর্ষণের দায়ে একজনের যাবজ্জীবন কারাদন্ড

প্রতিবেদক : এমএন /আর
প্রকাশিত: ২২ ফেব্রুয়ারি, ২০১৮ ২:২২ অপরাহ্ণ

নিজস্ব প্রতিনিধি: লক্ষ্মীপুরে ধর্ষণের দায়ে বেল্লাল হোসেন নামে একজনের যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত। একই সঙ্গে ৫০ হাজারটাকা জরিমানা করেন, অনাদায়ে আরো ১ বছর কারাদন্ডাদেশ দেয়া হয়। বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে লক্ষ্মীপুর জেলা ও দায়রা জজ এবং নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যূনালআদালতের বিচারক ড. এ কে এম আবুল কাশেম এ রায় দেন। তবে রায়ের সময় আসামী আদালতে উপস্থিত ছিলেননা। সাজাপ্রাপ্ত বেল্লাল হোসেন স্থানীয় পাঁচু মাঝির ছেলে।


আদালত সুত্রে জানা যায়, সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের চরভুতা গ্রামের বেল্লাল হোসেন ২০১৪ সালের ২৭ মে তার মেয়েকে একটিখামার বাড়ীর সামনে খড়ের পাড়ার পিছনে জোর পূর্বক ধর্ষণ করে। পরে ভিকটিম তার মায়ের কাছে বিষয়টি জানান। স্থানীয় গণ্যমান্য লোকজনকে ঘটনাটি অবহিত করেন। ২০১৪ সালের ১২ জুন ভিকটিমেরমা ফূলবানু বাদী হয়ে লক্ষ্মীপুর সদর থানায় মামলা করেন।

পুলিশ তদন্ত করে একই বছরের ১৩ সেপ্টেম্বর আদালতে অভিযোগ পত্র দাখিল করেন। আদালত ভিকটিমের জবানবন্দী লিপিবদ্ধ করাসহ ৮ জন স্বাক্ষীর স্বাক্ষ্য-প্রমাণ গ্রহণ শেষে ধর্ষণের অভিযোগে দোষী সাব্যস্থ করিয়া নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০, (সংশোধিত/২০০৩) এর ৯(১) ধারায় ওই রায় দেন।
লক্ষ্মীপুর জজকোর্টের পাবলিক প্রসেকিউটর (পিপি) অ্যাডভোকেট জসীম উদ্দিন রায়ের বিষয়টি নিশ্চিত করেন।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন