নড়াইলে ৭১’র স্বাধীনতা সম্মাননা স্মারক প্রদান

প্রতিবেদক : এমএন /আর
প্রকাশিত: ১৮ ডিসেম্বর, ২০১৭ ৪:৩৯ অপরাহ্ণ

নড়াইল সংবাদদাতা, মোহনানিউজ : মহান বিজয় দিবসে নড়াইল জেলা পুলিশের উদ্যোগে  ৫৯ জন পুলিশ মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা দেওয়া হয়েছে। একই সাথে সম্মাননা স্মারক প্রদান করেন সদ্য পদোন্নতি প্রাপ্ত অতিরিক্ত ডিআইজি ও নড়াইলে কর্মরত পুলিশ সুপার সরদার রকিবুল ইসলামকে। সোমবার (১৮ ডিসেম্বর) জেলার পুলিশ লাইন অডিটোরিয়ামে এ সংবর্ধনা প্রদান করেন।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সরদার রকিবুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জাহিদুল ইসলাম পিপিএম, সহকারি পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ মেহেদী হাসান, সহকারি পুলিশ সুপার (হেডকোয়ার্টার্স) মোঃ জালাল উদ্দিন, সকল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাবৃন্দসহ নড়াইল পুলিশের বিভিন্ন স্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

সভাপতির বক্তব্যে সরদার রকিবুল ইসলাম বলেন, পুলিশ দেশ ও জনগণের নিরাপত্তা বিধানের লক্ষে ৭১’এর রণাঙ্গণেও কাজ করেছিল। যার স্বীকৃতিস্বরূপ আমরা লাল-সবুজের পতাকা পাক-বাহিনীদের কাছ থেকে ছিনিয়ে আনতে সক্ষম হয়েছি। নড়াইলে অবস্থানরত ৫৯ জন পুলিশ মুক্তিযোদ্ধাকে নিজ হাতে সংবর্ধনা ও সম্মাননা স্মারক প্রদান করেন সদ্য পদোন্নতিপ্রাপ্ত অতিরিক্ত ডিআইজি নড়াইলে কর্মরত পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম নিজেই।

এসময় নড়াইলবাসীকে মাদক, জঙ্গি ও সন্ত্রাস থেকে দূরে থাকার আহ্বান জানান।  শেষে ৫৯ জন পুলিশ মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।

গণমাধ্যমকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন নড়াইল জেলা অনলাইন মিডিয়া ক্লাবের সভাপতি উজ্জ্বল রায় ও সাধারণ সম্পাদক মোঃ হিমেল মোল্যা, দৈনিক ভোরের বাংলার প্রকাশক ও সম্পাদক শেখ জাহাঙ্গীর হোসেন, বার্তা সম্পাদক হাবিবুর রহমান শাওন, দৈনিক প্রতিদিনের কণ্ঠের বুলু প্রমুখ। সহ জেলা ক্রীড়া সংস্থার নেতৃবৃন্দ, খেলোয়ারসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন