সবুজ বাংলাদেশ ও ইনাফার করোনায় মৃত ১১ তম লাশ দাফন
লক্ষ্মীপুর সদর উপজেলা মান্দারী ইউনিয়ন, গ্রাম মান্দারী, আমিনুল ইসলাম (কালু মুন্সি) (৭০) কয়েকদিন যাবত জ্বর, কাশি, নিয়ে বাসায় অসুস্থ্য ছিলেন (২৬ জুন)শুক্রবার বিকেল ৩টায় মৃত্যুবরণ করেন। সবুজ বাংলাদেশ, ইনাফা টিমের কাছে কল আসলে প্রশাসনের অনুমতি নিয়ে লাশ দাফন করেন রাত ১০টায়। টিমের সদস্যরা লাশের গোসল, জানাজা, দাফন সব কাজ সুন্দর ভাবে সম্পূর্ণ করেন।
সবুজ বাংলাদেশ এর সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন বাবুর নেতৃত্বে টিমের বাকি সদস্যরা হলেন ইনাফার সভাপতি জালাল উদ্দীন রুমি, সহ-সভাপতি তফসির আহমেদ, মিজানুর রহমান, এবং সবুজ বাংলাদেশ এর সদস্য আবু তালেব, নজরুল ইসলাম জুয়েল, রাকিব ভূঁইয়া, বাপ্পি সহ মোট ৮জনের টিম দাফনে অংশ গ্রহণ করেন।
টিমের গাড়ি দিয়ে সহযোগীতা করেন লক্ষ্মীপুর জেলা আওয়ামীলীগ সভাপতি মিয়া গোলাম ফারুক পিংকু, নিরাপদ সামগ্রী দিয়ে সহযোগীতা করেন লক্ষ্মীপুর জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মনিরুজ্জামান পাটওয়ারী।
লাশটি সঠিক ভাবে দাফন করায় প্রশাসনের সকলে ধন্যবাদ জানান টিমের সদস্যদের।
সবুজ বাংলাদেশ, ইনাফা করোনা শুরু থেকে দাফন করে যাচ্ছে। এই পর্যন্ত ১১টা লাশ দাফন করে টিমটি।
টিম লিডার ইসমাইল হোসেন বাবু বলেন করোনা যতদিন থাকবে আমাদের এই কার্যক্রম চলমান থাকবে ২৪ঘন্টার জন্য। আমরা সকলের কাছে দোয়া চাই টিমের জন্য।