লকডাউন অমান্য করে চা বিক্রি,কারাগারে দুই চা বিক্রেতা
মোহনানিউজ ডেস্ক: মেহেরপুরের গাংনীতে লকডাউন উপেক্ষা করে চা বিক্রির দায়ে দুই চা বিক্রেতাকে ১৫ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (৬ মে) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও গাংনী উপজেলা নির্বাহী অফিসার দিলারা রহমান এ দণ্ডাদেশ দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন- গাংনী উপজেলা পরিষদ চত্বরের জাকিরুল (৪৫) ও হাসপাতাল বাজারের মনা মিয়া (৫০)। তাদেরকে মেহেরপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে।