পথ যেন হয় শান্তির, মৃত্যুর নয়

প্রতিবেদক : এমএন /আর
প্রকাশিত: ১ ডিসেম্বর, ২০১৭ ৩:০৬ অপরাহ্ণ

চন্দ্রগঞ্জ : লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বর্ণাঢ্য র‌্যালি ও সমাবেশের মধ্য দিয়ে “নিরাপদ সড়ক চাই” সংগঠনের ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। শুক্রবার (১ ডিসেম্বর) সকাল ১০টায় নিরাপদ সড়ক চাই’ চন্দ্রগঞ্জ থানা কমিটি এ কর্মসূচির আয়োজন করে। র‌্যালিটি চন্দ্রগঞ্জ প্রেসক্লাব চত্তর থেকে শুরু হয়ে প্রধান সড়কসহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বাসস্ট্যান্ড চত্তরে সমাবেশ করে।

এ সময় ‘নিরাপদ সড়ক চাই’ চন্দ্রগঞ্জ থানা কমিটির আহ্বায়ক সাংবাদিক আলী হোসেন এর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, নিরাপদ সড়ক চাই’ চন্দ্রগঞ্জ থানা কমিটির প্রধান উপদেষ্টা ও স্থানীয় ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম বাবুল, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ছাবির আহম্মেদ, নিরাপদ সড়ক চাই’ চন্দ্রগঞ্জ থানা কমিটির সদস্য সচিব বাবুল হোসেন।

র‌্যালি ও সমাবেশে আরো উপস্থিত ছিলেন, সংগঠনের উপদেষ্টা মহিউদ্দিন ভুলু, মাওলানা মোঃ আব্দুল কুদ্দুছ, জয়নাল আবেদীন, ‘নিরাপদ সড়ক চাই’ চন্দ্রগঞ্জ থানা কমিটির যুগ্ম আহ্বায়ক সমীর কর্মকার ও যুগ্ম আহ্বায়ক সোহেল মাহমুদ মিলন প্রমুখ।

এ সময় ‘নিরাপদ সড়ক চাই সংগঠনের সদস্যবৃন্দ, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, পরিবহন শ্রমিকবৃন্দ, ব্যবসায়ী ও সাধারণ মানুষ র‌্যালিতে স্বতঃস্ফূর্তভাবে অংশ গ্রহণ করেন।

পথ যেন হয় শান্তির’ মৃত্যুর নয়, এই স্লোগানের মধ্য দিয়ে সমাবেশে বক্তারা বলেন, আমরা সড়কে আর কোন অস্বাভাবিক মৃত্যু চাই না। এ সময় পরিবহন চালক, যাত্রী সাধারণ ও পথচারীদের উদ্দেশ্যে বক্তারা আরো বলেন, সাবধানে গাড়ি চালাবেন এবং চলন্ত অবস্থায় মোবাইল ব্যবহার এবং চোখে ঘুম নিয়ে গাড়ি না চালানোর জন্য চালকদের প্রতি আহ্বান জানানো হয় সমাবেশে।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন