লক্ষ্মীপুরে কর্মহীনদের ঘরে ঘরে ছাত্রলীগ নেতা শুভর খাদ্যসামগ্রী
নিজস্ব প্রতিবেদক: লক্ষ্মীপুরে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব থেকে রক্ষা পেতে সরকারি নির্দেশনায় ঘরবন্দি কর্মহীন হয়ে পড়া মানুষের পাশে খাদ্য সামগ্রী নিয়ে ছাত্রলীগ নেতা জাহিদ হাসান শুভ।অস্বচ্ছল পরিবারদের দেখে দেখে এক সপ্তাহের খাদ্যসামগ্রী পৌঁছে দেয়ার প্রচেষ্টা অব্যাহত রয়েছে তার। শুভ লক্ষ্মীপুর জেলা ছাত্রলীগের ১ম যুগ্ম-সাধারণ সম্পাদক।
শুক্রবার (১৭ এপ্রিল)দিবাগত রাতে শুভ ও তার বন্ধুরা পৌরসভার বিভিন্ন এলাকায় কর্মহীনদের ঘরে ঘরে এসব খাদ্য সামগ্রী পৌঁছে দিতে দেখায় যায়।

এর আগে আনুষ্ঠানিকভাবে খাদ্যসামগ্রী পৌঁছে দেয়ার কর্যক্রম উদ্বোধন করেন লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন ও জেলা ছাত্রলীগ সাবেক সভাপতি চৌধুরী মাহমুদুন্নবী সোহেল।
এসব কাজে সহযোগীতা করে বাঞ্চানগর এলাকার মোঃ শরীফ আহমেদ, পৌর স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক মেহেদী হাসান জুয়েল, শিক্ষক মোঃ মামুন হোসেন, আলীয়া মাদ্রাসা ছাত্রলীগের সাবেক সভাপতি মোঃ আরিফুল ইসলাম, শামিম পেশকার, পৌর ৫ নম্বর ওয়ার্ড ছাত্রলীগ সদস্য নাইমুল হাসান অনি, মোঃ তৌকির ভূঁইয়া, নাহিদুল ইসলাম, চররুহিতা ইউনিয়ন ছাত্রলীগ সহ-সভাপতি আব্রার হোসেন ফুয়াদ, লক্ষ্মীপুর পৌর ৪ নম্বর ওয়ার্ড ছাত্রলীগ নেতা মোঃ মিঠু হোসেন ও মোঃ আফনান হোসেন কামরুল।

জানতে চাইলে লক্ষ্মীপুর জেলা ছাত্রলীগের ১ম যুগ্ম-সাধারণ সম্পাদক জাহিদ হাসান শুভ বলেন, আমি বন্ধুদের সহয়োগীতায় লক্ষ্মীপুর পৌরসভার বিভিন্ন এলাকায় ঘরবন্দি কর্মহীন পরিবারদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করছি। আমাদের এ কার্যক্রম চলবে।