রামগঞ্জে যুবলীগের খাদ্যসামগ্রী বিতরণ
রামগঞ্জ সংবাদদাতা: করোনাভাইরাস সচেতনতা মোকাবেলায় বাধ্যতামূলক গৃহবন্ধীতে থাকা হতদারিদ্র, ছিন্নমূল,নিম্ন আয়ের কর্মহীন পরিবারের বাড়ি বাড়ি গিয়ে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী পৌছে দিচ্ছেন রামগঞ্জ উপজেলা ও পৌর যুবলীগ।
সোমবার (১৩ এপ্রিল) রামগঞ্জ আসনের সংসদ সদস্য ড.আনোয়ার খানের নির্দেশনায় এসব খাদ্যসামগ্রী বাড়ি বাড়ি গিয়ে নিজ হাতে পৌঁছে দেন রামগঞ্জ পৌর যুবলীগের যুগ্ম আহবায়ক রাশেদুল ইসলাম, রামগঞ্জ উপজেলা যুবলীগের সদস্য জামাল হোসেন, পৌর যুবলীগের সদস্য ইব্রাহিম রাজু ও রাশেদ পাটওয়ারী।
রামগঞ্জ পৌর যুবলীগের যুগ্ম আহবায়ক রাশেদুল ইসলাম বলেন, রামগঞ্জ আসনের মাননীয় এমপি ড. আনোয়ার খানের নির্দেশক্রমে আমরা রামগঞ্জ উপজেলা ও পৌর যুবলীগের উদ্যোগে কর্মহীন পরিবারগুলোর মুখে হাসি ফোটাতে তাদের বাড়ি বাড়ি গিয়ে খাদ্যসামগ্রী পৌছে দিচ্ছি।ইনশাআল্লাহ করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত যুবলীগের এ কার্যক্রম অব্যাহত থাকবে।