শুভ জন্মদিন: আবু নাছের

প্রতিবেদক : এমএন /আর
প্রকাশিত: ১২ এপ্রিল, ২০২০ ৭:৪৮ অপরাহ্ণ

লক্ষ্মীপুরের রামগতি উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু নাছেরের জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছে রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিসহ বিভিন্ন সংগঠন। এছাড়াও তিনি বিভিন্ন সময় বৃহত্তর রামগতির ছাত্রলীগ, যুবলীগ সম্পাদক ও সভাপতির দায়িত্বে ছিলেন।

 

রবিবার (১২ এপ্রিল) লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এডভোকেট রাসেল মাহমুদ মান্না ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে তাকে জম্মদিনের শুভেচ্ছা জানান। সে স্ট্যাটাসের জবাবে আবু নাছের লিখেছেন, আমি কখনোই জম্মদিন পালন করিনি। যেই দেশের ৯০ ভাগ মানুষ তাদের জন্মদিন কবে তা জানে না, সেখানে নিজের জন্মদিন পালন করা নিতান্তই বেমানান লাগে।

 

এছাড়াও জেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক নজরুল ইসলাম ভুলুসহ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা তাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন