রামগঞ্জে আ.লীগ নেতা মিজানের মানবিকতায় দুস্থদের মুখে ফুটছে হাসি
নিজস্ব প্রতিবেদক: করোনার প্রাদুর্ভাব থেকে বাঁচতে সরকারি নির্দেশে গৃহবন্দি হয়ে পড়েছে শ্রমজীবি মানুষ। এতে রিক্সা, ভ্যানচালক ও দিনমজুরদের পরিবার রয়েছে বিপাকে।
লক্ষ্মীপুরের রামগঞ্জে এসব শ্রমজীবি পরিবারদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন শামসুল হক মিজান। তিনি উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি। মিজানের মানবিকতায় দুস্থদের মুখে ফুটছে হাসি। মঙ্গলবার (৭ এপ্রিল) সকালে ইছাপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে অসহায় ১২০০ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
জানা গেছে, শামসুল হক মিজান ব্যক্তিগত তহবিল থেকে অসহায় পরিবারদের জন্য খাদ্য সামগ্রী বিতরণ করেন।
এসময় উপস্থিত ছিলেন রামগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মনির হোসেন চৌধুরী, রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত একে ফজলুল হক, সাবেক ছাত্রলীগ নেতা মোঃ রাশেদ খাঁন, উপজেলা ছাত্রলীগের সসহ সভাপতি মেহেদী হাসান মঞ্জু ও পৌর ছাত্রলীগ নেতা ইয়াসিন আরাফাত জীবন প্রমুখ।

জানতে চাইলে আওয়ামী লীগ নেতা শামসুল হক মিজান বলেন, দেশে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব থেকে বাঁচতে মানুষ ঘরবন্দি হয়েছে। এতে দৈনিক আয়ের মানুষগুলো খাবার নিয়ে দুঃচিন্তায় রয়েছে। তারা ঘর থেকে বের না হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা মেনে চলতে পারে সেজন্য তাদের খাদ্য সামগ্রী বাড়িতে বাড়িতে পৌঁছে দেয়া হচ্ছে। তিনি আরো বলেন, আমি সব সময় দলের জন্য কাজ করছি। অসহায়-দুস্থদের পাশে সব সময় আছি। এসময় তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং দেশবাসীর জন্য দোয়া চান।