রায়পুরে বাড়ি বাড়ি গিয়ে চাল-ডাল দিল ছাত্রলীগ
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মোহাম্মদ নুর নবী সুজনের উদ্যোগে অসহায় ঘরবন্দিদের বাড়ি বাড়ি গিয়ে চাল,ডাল, আলু ও পেয়াজ পৌঁছে দেয়া হয়।
রবিবার (২৯ মার্চ) বিকেলে উপজেলার বামনী ইউনিয়নে এসব খাদ্য সামগ্রী দেয়া হয়। লক্ষ্মীপুর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জিয়াউল করিম নিশানের নির্দেশনায় এ কার্যক্রম করা হয়।
এছাড়াও সুজন নিজ উদ্যোগে উপজেলার বিভিন্ন হাট বাজার ও অফিস আঙ্গীনা জীবাণুনাশক স্প্রে করে।