বইমেলায় এসেছে রব্বানী’র গল্পগ্রন্থ” প্রিয়ংবদা “
মোঃ শাকের: অমর একুশে গ্রন্থমেলা ২০২০ এ দেশ পাবলিকেশন্স প্রকাশন থেকে প্রকাশিত হলো কবি,কথাসাহিত্যিক বোরহান উদ্দীন রব্বানীর গল্পগ্রন্থ প্রিয়ংবদা।
গত কয়েকদিন থেকে বইমেলার মূল অংশে দেশ পাবলিকেশন্স প্রকাশনের ২৫০,২৫৪,২৫৫ নং স্টলে বইটি পাওয়া যাচ্ছে।এছাড়া বইটি চট্টগ্রাম বইমেলায় ১০৮ নং স্টলে ও পাওয়া যাবে। ছোট বড় দশটি গল্পের সমন্বয়ে প্রিয়ংবদা মলাটবদ্ধ। ব্যতিক্রমী দৃষ্টিকোণ থেকে লেখক যাপিত জীবনের বিভিন্ন ভাঙা-গড়াকে কলমের আঁচড়ে তুলে এনেছেন ‘প্রিয়ংবদা’য়। জীবন চলার পথে ঘটনার ঘনঘটায় আমাদের জীবন বহুমাত্রিকতায় ভরে থাকে। কখনো প্রাপ্তি, কখনো অপ্রাপ্তি আবার কখনো প্রিয়জনের সান্নিধ্য পেতে মানুষ হয়ে উঠে মাতোয়ারা। প্রকৃতির বিচারে আমরা যা পাবো,তা কখনো থেমে থাকেনা কোনো বৈরিতায়। এমনই কিছু চরম অথচ নিখাঁদ বাস্তবতার গল্প উঠে এসেছে প্রিয়ংবদায়।

‘প্রিয়ংবদা’ বোরহান উদ্দীন রব্বানীর প্রথম গল্পগ্রন্থ ও দ্বিতীয় গ্রন্থ। এর আগে ২০১৯ বইমেলায় তার প্রথম কাব্যগ্রন্থ ‘কথামালা’ প্রকাশিত হয় দাঁড়িকমা প্রকাশনী থেকে। যা সাহিত্যিক মহলে ব্যাপক সাড়া ফেলে। লেখকের প্রথম বই কথামালা কাব্যগ্রন্থ পাওয়া যাবে ৬৯৮ নং স্টলে এবং চট্টগ্রাম বইমেলার ৩৩-৩৪ নং স্টলে।
জানতে চাইলে লেখক তার বই সম্পর্কে বলেন,’গল্প মূলত আমাদের জীবনেরই প্রতিচ্ছবি। জীবন চলার পথে আমরা প্রতিনিয়তই তৈরি করে চলছি অজস্র গল্প। এ তৈরি গল্পেরই কিছু দিক উঠে এসেছে প্রিয়ংবদায়। জীবন বাস্তবতার অমোঘ কিছু চিত্র প্রিয়ংবদা ধারণ করছে।’

বোরহান উদ্দীন রব্বানী লক্ষ্মীপুর জেলার কমলনগর উপজেলা ৪নং মার্টিন ইউনিয়নের উত্তর মার্টিন গ্রামের শামছুল হক এর ছেলে। উপকূলীয় এলাকার এ গ্রামে রব্বানী ২রা মার্চ ১৯৯৬ সালে জন্ম গ্রহন করে। প্রকৃতির কাছ থেকে সাহিত্য রস আস্বাদন করে তার লেখায় নিপূন ভাবে ফুটিয়ে তোলে এ তরুন প্রতিভাবান লেখক। গ্রাম থেকেই পড়ালেখার হাতে খড়ি হয়। পরে টুমচর ইসলামীয় কামিল মাদ্রাস, লক্ষ্মীপুর দারুল উলুম কামিল মাদ্রাসা ও বর্তমানে লক্ষ্মীপুর সরকারি কলেজে অর্থনীতি বিভাগে মাস্টার্সে অধ্যয়নরত রয়েছেন।