লক্ষ্মীপুরে মহান বিজয় দিবসে বর্ণাঢ্য আয়োজন
বর্ণাঢ্য নানা আয়োজনের মধ্য দিয়ে লক্ষ্মীপুরে উদযাপিত হয়েছে ৪৮তম মহান বিজয় দিবস।
এ উপলক্ষে সোমবার সকাল ৬টা ৩০মিনিটে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে বিজয় চত্বর স্মৃতি সৌধে পুষ্পার্ঘ অর্পণ করেন লক্ষ্মীপুর জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল।
এরপর পর্যায়ক্রমে স্থানীয় সংসদ সদস্য, পুলিশ প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দসহ
বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ শহীদ বেদীতে পুষ্পার্ঘ অর্পণ করেন ।
পরে সকাল ৬টা ৪৫মিনিটে শহরের বাগবাড়িস্থ গণ কবরে পুষ্পার্ঘ অর্পণ শেষে শহীদদের রুহের মাঘফেরাত কামনা করে মোনাজাত করা হয়। এ সময় উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য এ কে এম শাহজাহান কামাল, জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল, পুলিশ সুপার এ এইচ এম কামরুজ্জামান ও জেলা মুক্তিযোদ্ধা সংসদের নেতৃবৃন্দসহ আরো অনেকে।
এ ছাড়াও দিন ব্যাপী নানা কর্মসুচির মধ্য দিয়ে দিবসটি পালিত হচ্ছে ।